২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ মে ২০২০ www.24ghonta.news৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৬ রমজান ১৪৪১ হিজরি

করোনা নিয়ে দ্বিতীয় শিশুর জন্ম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২০ । ৮:৩৮ রাত

রাশিয়ার ককেশাস অঞ্চলে প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস নিয়ে এক শিশুর জন্ম হয়েছে।

বার্তা সংস্থা তাস গতকাল রোববার (১৭ মে) স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়। বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন।

পেরুতে মধ্য এপ্রিলে এ ধরনের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।

আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, একজন অন্তঃসত্ত্বা নারী করোনায় আক্রান্ত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত শিশুর জন্ম দেন।

ওই মুখপাত্র আরও জানান, তারা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রাশিয়ায় বর্তমানে ২ লাখ ৯০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত। সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান। রাশিয়ায় করোনায় মারা গেছে ২ হাজার ৭২২ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন