২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ মে ২০২০ www.24ghonta.news৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪১ হিজরি

করোনা আতঙ্কের মধ্যেই চীনে ভূমিকম্পে নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০ । ১০:৪৯ সকাল

করোনা আতঙ্কের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৩ জন।

মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইউনান প্রদেশের ঝাওতোং শহরে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দমকল বাহিনীর কর্মীদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

চীন একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০০৮ সালে চীনের সিচুয়ানে রিখটারস্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন