২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ মে ২০২০ www.24ghonta.news৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪১ হিজরি

উল্লাপাড়ায় তেলবাহী ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০ । ১২:৪৬ দুপুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সয়াবিন তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার নলকার ফুলজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জের রামপুরা এলাকার আবু সাঈদের ছেলে আলী আকবর (২৮), তার স্ত্রী নূরজাহান খাতুন (২৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রুপসীপাড়া এলাকার নুর ইসলামের ছেলে সোহেল রানা (২২)।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গণপরিবহন বন্ধ থাকায় তারা তেলবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সয়াবিন তেলবাহী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকার ফুলজোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন