ফটিকছড়ি প্রতিনিধি:লকডাউনের কারণে বিপাকে পড়া মানুষদের মাঝে দ্বিতীয় দফায় আবারো খাদ্যসমগ্রী বিতরণ করেছেন ফটিকছড়ি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টাম মুহাম্মদ জসিম উদ্দীন।
এর আগে প্রথম দফায় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ১৮ মে দ্বিতীয় দফায় প্রায় ৬৫ পরিবারকে আবারো উপহার সামগ্রী বিতরণ করেছেন মাষ্টার জসিম।
জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যাদের খাদ্যসামগ্রী দিচ্ছি তাদের সবার পরিচয় গোপন রাখার স্বার্থে রাতের বেলা তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি।
২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০ । ১:৫৯ রাত