২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ মে ২০২০ www.24ghonta.news৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪১ হিজরি

ইমাম মোয়াজ্জিন পেল ঈদ উপহার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০ । ৯:২৮ রাত

হিজড়া সম্প্রদায়ের পর এবার ইমাম মোয়াজ্জিন খাদেমদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সিএমপি দক্ষিণ বিভাগের ২৪০ জনের মাঝে আজ ঈদ উপহার বিতরণ করা হয়। আজ দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এসব উপহার বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত বিভিন্ন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে আজ কোতোয়ালী এলাকার ৬৩ টি মসজিদের ২৪০ জন ইমাম, মোয়াজ্জিন, খাদেমকে উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে ৫ টি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের হাতে উপহার তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের মাঝে রাত্রিবেলা গাড়ীযোগে পৌঁছে দেয়া হবে।’

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন