২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ মে ২০২০ www.24ghonta.news৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৭ রমজান ১৪৪১ হিজরি

লকডাউনে থাকা পরিবারদের ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদল নেতা ইকবাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০ । ৩:২৯ বিকাল

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নগরীর পতেঙ্গায় এলাকায় লকডাউন হওয়া দুইটি বাড়ীর অসহায় ২৩ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, ওর্য়াড় বিএনপি নেতা মোঃ হোসেন, মোঃ ইউছুপ, পতেঙ্গা থানা যুবদল নেতা মুশফিকুর রহমান নয়ন, সাঈদ আনোয়ার, ইব্রাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন