২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ মে ২০২০ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে আরো ৪ জন করোনা রোগী সনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২০ । ১২:৪১ রাত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃউত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ জন, হরিপুর উপজেলায় ১৬ জন, রাণীশংকৈল উপজেলায় ৪ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন