২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ মে ২০২০ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২০ । ৭:০০ রাত

বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীতে কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য অধিদপ্তর।

বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এ ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। এ সময় ২জন কৃষকের কাছ থেকে ৪ টন ধান ক্রয় করা হয়।

চলতি এ বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২১৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য অধিদপ্তর।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিকুল্লাহ, পৌর কাউন্সিলর সোলায়মান বাবুল, উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. আবু নঈম ভূইয়া, কৃষক মো. আবসার ও কৃষাণী কোহিনূর আকতার প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন