২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ মে ২০২০ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪১ হিজরি

৫ হাজার টাকা করে যাচ্ছে দেশের সব মসজিদে

দেশের সব মসজিদে সরকারি অনুদান ৫ হাজার টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২০ । ৭:০৩ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। ধর্ম ডেস্ক : করোনা ভাইরাসের কারণে লকডাউন ও সরকারি বিধি নিষেধ থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মুসল্লিদের দানের ওপর নির্ভর মসজিদগুলো। ফলে দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যায় পড়ছে মসজিদগুলো।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রত্যেকটিতে পাঁচ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে।

ফলে মসজিদের দৈনন্দিন ব্যয়নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান প্রদানে অনুমোদন করেছেন।

এর পরিপ্রেক্ষিতে প্রতিটি মসজিদের অনুকূলে এ অনুদান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ, জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হল।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

প্রসঙ্গত, দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪ ঘণ্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন