২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ মে ২০২০ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪১ হিজরি

যশোরে আরও ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২০ । ৭:২০ রাত

নিলয় ধর,যশোর প্রতিনিধি:যশোরে নতুন করে আরো ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিললো।

যদিও একটি আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েসসাইটে যশোরে আক্রান্ত বলে শনাক্ত রোগীর সংখ্যা দেখানো হচ্ছে ১০৯।

বুধবার (২০ মে) পরীক্ষাগারে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার যশোর জেলা সিভিল সার্জন অফিস থেকে ২৮টি নমুনা সরবরাহ করা হয়। এ সব নমুনা পরীক্ষা করে আজ বুধবার ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সকালে যশোর সিভিল সার্জন ও আইডিসিইআর বরাবর এই ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

যশোরের সিভিল সার্জন (ডা. শেখ আবু শাহীন) জানাচ্ছেন, এই জেলায় এখন পর্যন্ত ৯৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ৫২ জন সুস্থ হয়ে উঠেছে।

শনাক্ত হওয়াদের মধ্যে এখনো এই জেলায় কেউ মারা যাননি। দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোর মধ্যে যশোরেই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন