২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ মে ২০২০ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৮ রমজান ১৪৪১ হিজরি

বাংলাদেশে করোনা মোকাবেলায় অভিজ্ঞ দল পাঠাতে চায় চীন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২০ । ৯:১৬ রাত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে একটি অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা পোষণ করেছে বেইজিং।

বুধবার (২০ মে) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখন তিনি এই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২২ এপ্রিল করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে চীন। বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি চিনপিং বরাবর চিঠি প্রেরণ করেছিলেন।

করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন