২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ মে ২০২০ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৯ রমজান ১৪৪১ হিজরি

আনোয়ারায় স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ,বাড়ি লকডাউন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ । ১:১৫ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারা উপজেলার হাজীগাঁও গ্রামের স্বামী-স্ত্রী দুই জনের করোনা ভাইরাসের (কোভিড-১৯) পজিটিভ রির্পোট এসেছে।

বুধবার (২০ মে) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষার ফলাফলে আনোয়ারার দুই জনের পজেটিভ ঘোষণা করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, বুধবার রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে রির্পোট পাওয়ার পর আনোয়ারায় ২ আক্রান্ত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করেছি। করোনা আক্রান্ত দু’জন স্বামী স্ত্রী।

এ নিয়ে আনোয়ারায় পঞ্চম করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি করোনা ১৪ দিন কোয়ারান্টাইন থাকার পর সুস্থ হয়েছে এবং দ্বিতীয় রির্পোটে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। নতুন করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন