২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ মে ২০২০ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৯ রমজান ১৪৪১ হিজরি

আম্ফানে বিদ্যুৎহীন ৩৩ লাখ মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ । ১:২৮ রাত

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুরু হওয়া ঘূর্ণিঝড় আম্ফানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৩৩ লাখ মানুষ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কর্মকর্তারা।

বিআরইবি-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মইনউদ্দিন গণমাধ্যমকে জানান, বুধবার (২০মে) সন্ধ্যা থেকে অধিকাংশ উপকূলীয় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লোডশেডিং এর অন্ধকারে নিমজ্জিত এই জেলাগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর।

বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার কথা থাকলেও, সাতক্ষীরা ও খুলনায় প্রচণ্ড ঝড়ের কারণে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।

এ ছাড়া, বরিশাল শহরসহ বিভাগের প্রায় তিন লাখ গ্রাহক বিদ্যুতবিহীন অবস্থায় আছে বলে জানিয়েছেন পশ্চিম জোন বিদ্যুৎ বিতরণ কোম্পানির নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন