২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ মে ২০২০ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৯ রমজান ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ । ৬:১৩ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর দুইটার দিকে শীতলপুরস্থ মদনহাট ফরেষ্ট আফিসের পার্শ্ববর্তী পাহাড়ের নিচে জঙ্গলের ভিতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা যায়, স্থানীয় কয়েকজন এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ ঘটনাস্থলে উপস্থিত হন।

লাশটির বয়স আনুমানিক (২৮) বছর। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের। লাশের শরীরে পঁচন ধরাতে মুখমন্ডল চেনা যাচ্ছে না।

এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরে আমরা মদনহাটের ফরেষ্ট বিটের একটু দুরে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি।

বিষয়টি চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে তারা এলে লাশ শনাক্ত করবে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন