২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ মে ২০২০ www.24ghonta.news৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২৯ রমজান ১৪৪১ হিজরি

মেলান্দহ উপজেলার দেড় হাজার ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ । ৯:৪২ রাত

জামালপুর প্রতিনিধি:করোনা পরিস্থিতি এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম,মুয়াজ্জিন ও খাদেমরা। এমন অবস্থায় ব্যক্তিগত অর্থায়নে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজ বৃহস্পতিবার (২১মে) দুপুরে মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার ১হাজার ৫০০ ইমাম-মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবণ,১ প্যাকেট সেমাই ও সাবানসহ খাদ্য সামগ্রী উপহার তুলে দেন মির্জা আজম এমপি।

এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, উপজেলা নিবার্হী অফিসার তামিম আল ইয়ামিন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/মেহেদী

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন