২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ মে ২০২০ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪১ হিজরি

২১ মে বিআইটিআইডিতে-২২,চমেকে-৬৯ এবং কক্সবাজার ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম জেলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২০ । ১:৪৯ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, চমেক ও কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া বিআইটিআইডি ল্যাবে চট্টগ্রাম মহানগরের পুরাতন এক রোগী নতুন করে আবার পজেটিভ এসেছে।

তবে চট্টগ্রামে করোনা পরীক্ষার ২য় ল্যাব চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু)র ফলাফল হাতে না আসায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ২২ মে শুক্রবার সকালে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করার কথা জানিয়েছেন।

২১ মে বৃহস্পতিবার চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, র‌্যাব ও পুলিশ সদস্য এবং ২ মাসের একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বিআইটিআইডির ল্যাব সূত্র জানা যায়, ২২ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে নতুন ৯ জন এবং পুরাতন একজন রোগীর করোনা পজেটিভ আসে। আর চট্টগ্রামের চার উপজেলা মিলে এ ল্যাবে মোট ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলে।

চট্টগ্রাম মহানগরের নতুন ৯ জনের মধ্যে ৩১ বছর বয়সী র‌্যাব-৭ এর পুরুষ সদস্য, ৩০ বছর বয়সী পুরুষ পুলিশ সদস্য, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২ মাসের শিশু, সবুজবাগ পুরুষ বয়স (৩৬), শেরশাহ কলোনি পুরুষ বয়স (৪০), হালিশহর পুরুষ বয়স (৫২), কোরবানিগঞ্জ পুরুষ বয়স (৪৬), হালিশহর পুরুষ বয়স (৭৪) ও সাগরিকা মহিলা বয়স (৪৫)।

একই ল্যাবে চট্টগ্রামের ৪ উপজেলায় নতুন করে যে ২২ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে তার মধ্যে হাটহাজারীতে ৬ জন ( ২৮, ২৫,৩০,৫৭, ও ৩৪ একজনের বয়স জানা যায়নি) সন্দীপ উপজেলার ২৬,৩০ ও ৪২ বছর বয়সী তিনজন পুরুষ। রাউজান উপজেলায় ৪০ ও ৪৪ বছর বয়সী দুজন পুরুষ এবং সীতাকুন্ড উপজেলার বারককুন্ড পুরুষ বয়স (২৬)।

এদিকে ২১ মে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ৬৮ জনসহ মোট ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২১ মে রাতে নমুনা পরীক্ষার ফলাফলে আক্রান্ত ৬৯ জনের মধ্যে শুধুমাত্র একজন ফেনীর ছাগলনাইয়ার হলেও বাকি ৬৮ জন চট্টগ্রামের।

চট্টগ্রামের এ ৬৮ জনের মধ্যে ৬১ জন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও জেলার বিভিন্ন উপজেলার ৭ জন করোনা পজেটিভ রোগী রয়েছে। উপজেলার মধ্যে সীতাকুণ্ডের দারোগার হাটের ৩ জন, কর্ণফুলী, পটিয়া, ফটিকছড়ি ও সাতকানিয়ার একজন করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

তাছাড়া বৃহস্পতিবার (২১ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট করে ২৬ জনের পজিটিভ আসে। যাদের মধ্যে কক্সবাজার সদরে ১২ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার একজন রোগী রয়েছে। তবে সীতাকুন্ডের পজিটিভ আসা রোগী কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে নমুনা পাঠানো হয়েছিল।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন