২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ মে ২০২০ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে ভেঙ্গে গেছে নদী তীর রক্ষা বাঁধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২০ । ৭:২৯ রাত

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে লক্ষ্মীপুরে মধ্যরাতে ২০০ মিটার মেঘনা নদী তীর রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। সকালে বিচ্ছিন্ন হয়ে গেছে স্থানীয় মজু চৌধুরীর হাট-মতিরহাট সড়ক যোগাযোগ। বর্তমানে ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে লোকালয়ে ঢুকছে মেঘনা নদীর জোয়ারের পানি।

এতে করে জেলা সদর ও কমলনগর উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার বাসিন্দা বর্তমানে ভোগান্তির শিকার হচ্ছেন।

নষ্ট হচ্ছে ফসলী জমি। খুব শীঘ্রই বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদী তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন