২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ মে ২০২০ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪১ হিজরি

আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক নাদেল করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২০ । ৯:০০ রাত

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, শরীরে জ্বর থাকায় গত বুধবার নাদেল নমুনা পরীক্ষার জন্য শামসুদ্দিন হাসপাতালে আসেন। পরীক্ষার পর তার কোভিড-১৯ পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন। নিজের বাসায় আইসোলেশনে আছেন।

শফিউল আলম চৌধুরী নাদেল জানান,গত ৩/৪ দিন থেকে তার হালকা জ্বর ও কাশি ছিল। এর প্রেক্ষিতে নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তিনি অনেকটা সুস্থ বলে জানান। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন