২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ মে ২০২০ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪১ হিজরি

‘ভালবাসার বক্স’ হাতে করোনা আক্রান্ত সাংবাদিকের বাসায় পুলিশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২০ । ৯:৫০ রাত

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকদের ঘরে ‘ভালবাসার বক্স’ উপহার পাঠিয়েছে পুলিশ।

করোনা আক্রান্ত সাংবাদিকদের মনোবল চাঙা রাখার জন্য এই ‘ভালবাসার বক্স’র মোড়কে ঈদ উপহার প্রদান করেছে পুলিশ।

আজ শুক্রবার (২২ মে) চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৯ সাংবাদিকের পরিবারে এসব উপহার প্রেরণ করা হয়।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘এই দূর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের তথ্যের চাহিদা পূরণ করছেন সাংবাদিক। আমাদের তথ্য জানাতে গিয়েই তারা আজ করোনা আক্রান্ত। তাই ভালবাসার এসব মানুষদের জন্য এই ভালবাসার বক্স। ‘

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামে এ পর্যন্ত ৯ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এসব পরিবার এখন লকডাউন অবস্থায় আছে। ঘরের মূল ব্যক্তি অসুস্থ এবং পুরো পরিবার অবরুদ্ধ থাকায় এসব পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, করোনা আক্রান্ত সাংবাদিকদের পরিবারের পাশে থাকবে পুলিশ। তাদের যেকোন প্রয়োজনে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে সাড়া দিবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন