২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪১ হিজরি

৬ চার্জার লাইটে ৭ কোটি টাকার স্বর্ণ এলো চট্টগ্রাম, বিমান যাত্রী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ । ১১:২৪ সকাল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর কাছ থেকে মিলল ১৫ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের স্বর্ণ।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি ল্যান্ড করার পর জয়নাল আবেদীন নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

প্রায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণবারগুলো ৬টি চার্জার লাইটের ভেতরে করে আনা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে  বলেন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় জয়নালকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়।

পরে জয়নালের একটি লাগেজ তল্লাশি করে সেখানে থাকা ৬টি চার্জার লাইটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

তিনি জানান, জব্দ স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

আটক জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন