২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ মে ২০২০ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১ শাওয়াল ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে আরও ৪ জনের শনাক্ত, আক্রান্ত বেড়ে ৫১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২০ । ১:২৭ দুপুর

ঠাকুরগাঁও প্রতিনিধিঃউত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে।

শুক্রবার (২২ মে) রাত সোয়া ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ৪ জনের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। আক্রান্তদের মধ্যে ২ জনের বাসা পীরগঞ্জ উপজেলায় এবং ওপর দুই জনের বাসা রাণীশংকৈল ও হরিপুর উপজেলায়।

আক্রান্তরা সকলেই সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ জন, হরিপুর উপজেলায় ১৭ জন, রাণীশংকৈল উপজেলায় ৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১২ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন