২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ মে ২০২০ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১ শাওয়াল ১৪৪১ হিজরি

খাগড়াছড়ির দীঘিনানালায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

-হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২০ । ৪:২৭ বিকাল

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির দীঘিনানালায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সে দীঘিনালা থানার বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় স্থানীয়রা ইমরান হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ইমরান হোসেনের শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো এ ঘটনায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন