২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪১ হিজরি

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ । ২:৪২ দুপুর

টেকনাফে (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদীর সীমান্তে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

এ সময় কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের সোলতান আহমদের ছেলে মো: আবুল হাসিম (২৫) ও আবু ছিদ্দিকের ছেলে নুর কামাল (১৯) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করেছে।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘গোপন সূত্রে টেকনাফের হোয়াইক্যং বিওপির সদস্যরা জানতে পারেন যে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

এই খবরে দায়িত্বরত বিজিবির সদস্যরা হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর পারে অবস্থান নেয়। এ সময় একটি কাঠের নৌকা করে কিছু লোক নাফ নদী পার হয়ে এপারের সীমান্তে উঠার চেষ্টা করলে বিজিবির সদস্য তাদের পাচারকারি হিসাবে চ্যালেঞ্জ করে তাদের আটকের চেষ্টা চালায়। এ সময় পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

এক পর্যায়ে পাচারকারিরা নৌকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় দুইজন লোককে মাটিতে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন