২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ মে ২০২০ www.24ghonta.news৯ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ১ শাওয়াল ১৪৪১ হিজরি

চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২০ । ৮:০১ রাত

দেশের আকাশে আজ সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ ছিল ২৯তম রোজা। তাই আগামীকাল দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

শনিবার (২৩ মে) মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানান, দেশের ৮টি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি।
তাই সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী।

এদিকে করোনা পরিস্থিতির কারণে রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এরপর আরও চারটি জামাত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো- তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতে কাল রবিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন