২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ মে ২০২০ www.24ghonta.news১০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২ শাওয়াল ১৪৪১ হিজরি

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২০ । ১২:১২ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।’ তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারও সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের আকাশে শনিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল শনিবার সন্ধ্যায় এক বৈঠকে এ ঘোষণা দেয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন