২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ মে ২০২০ www.24ghonta.news১০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২ শাওয়াল ১৪৪১ হিজরি

আক্রান্ত হলেও মনোবলে চিড় ধরেনি পুলিশ সদস্যদের, সুস্থ হয়ে আবারও করোনাযুদ্ধে নামতে চায়!

আবারো করোনাযুদ্ধে নামতে চায় আক্রান্ত পুলিশ সদস্যরা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২০ । ৫:৫৮ সন্ধ্যা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শরীরে প্রাণঘাতী ভাইরাস। তবুও দমে যাননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা।

সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়তে চান তারা। আজ ২৪ মে রবিবার দুপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশ সদস্য

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে আজ রবিবার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার প্রদান করা হয়।

তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও আমাদের পুলিশ সদস্যদের মনোবলে চিড় ধরেনি। এসময় তারা সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রত্যয় ব্যক্ত করেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন