২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ মে ২০২০ www.24ghonta.news১০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ২ শাওয়াল ১৪৪১ হিজরি

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ওবায়দুল হক মানিক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২০ । ৩:২২ বিকাল

বিশ্ব মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ ২৪ ঘণ্টা.নিউজ এর আরব আমিরাত প্রতিনিধি ও এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ’র আমিরাত প্রতিনিধি বিশিষ্ট কবি ও সাংবাদিক মোহাম্মদ ওবায়দুল হক মানিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-রহমত, বরকত, মাগফেরাতের মাস পবিত্র রমজানুল মোবারকের এক মাস সিয়াম সাধনার পর পাপমুক্তি ও আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদ-উল-ফিতর।

পবিত্র ঈদের এই অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঘরে ঘরে। বঞ্চিত-অবহেলিত-দুঃস্থ মানুষের মুখে ফুটে উঠুক পরিতৃপ্তির হাসি।

আজকের এই পবিত্র দিনে মহান আল্লহর কাছে প্রার্থনা আল্লহ যেন আমাদেরকে সমাজ থেকে সকল আনাচার, সন্ত্রাস ও মাদক নির্মূল করে ন্যয়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।

মহামারী করোনা ভাইরাস থেকে মহান আল্লাহতাআলা যেন আমাদের কে মুক্তি করে দেন। ঈদের নামাজ ঘরে পড়ুন, অনন্দ ভরে উঠুক। তিনি সকলের সুখ-শান্তি, সমৃদ্ধি ও শারিরিক সুস্থতা কামনা করেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন