২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৫ মে ২০২০ www.24ghonta.news১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৩ শাওয়াল ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে নতুন করোনা শনাক্ত ২, সুস্থ ২৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২০ । ৮:১৪ রাত

ঠাকুরগাঁওঃউত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৩ জনে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ২ জনের বাসা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারি গ্রামে। আক্রান্তরা সম্পর্কে স্বামী-স্ত্রী। উভয়েই সম্প্রতি ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে ফিরেছেন।

উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৯ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৮ জন, হরিপুর উপজেলায় ১৭ জন, রাণীশংকৈল উপজেলায় ৬ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন