নিলয় ধর,মনিরামপুর(যশোর):যশোর পল্লী বিদ্যুত সমিতি- ২, মণিরামপুরের রাজগঞ্জের জোনাল অফিসের এজিএম (কম) রফিকুল ইসলাম এবং ইনহান্সমেন্ট কো-অরডিনেটর (ইসি) আলমগীর কুমকুমের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে।
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থ বিদ্যুত লাইন পুন:সচলের জন্য তিনি এই অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে , আম্ফানের আঘাতে যশোর পল্লী বিদ্যতি সমিতির অধীনে প্রায় সব কয়টি ফিডারের বিদ্যুত সংযোগ ভেঙ্গে পড়ে। প্রায় ২৮ ঘন্টা পর পৌর এলাকাসহ গূরুত্বপূর্ণ বাজারের লাইনগুলো সচল করলেও প্রত্যান্ত অঞ্চলে প্রায় ৫ দিনেও সচল হয়নি।
এদিকে লাইন গুলি সচল করতে রাজগঞ্জ জোনাল অফিসের গড়িমষি লক্ষা করা গিয়েছে। এই রমধ্যে আবার ওই অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রফিকুলের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নিয়ে সংযোগ প্রদানের অভিযোগ উঠেছে। এই বিষয়ে সোস্যাল মিডিয়াতে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা একাধিক স্ট্যাটাস দিয়েছে।
অভিযোগে উঠেছে এই সংযোগগুলো দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে। নাজমুল নামের একজন ফেসবুকার তার আইডিতে উল্লেখ করেছে, ’’গতরাতে (এজিএম) আমার সামনে মোবারকপুর বিশ্বাসপাড়া থেকে ৩০০০/- টাকার বিনিময়ে লাইনম্যানের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। আমাদের পাড়ার ২ টা লাইনের কাটআউট লাগানোর কথা থাকলেও একটা অর্থের বিনিময়ে সংযোগ দেওয়া হয়। বাকী টা ৫০০ গজেরর ব্যবধানে থাকলেও টাকা ছাড়া সংযোগ দিতে অনীহা প্রকাশ করেছে।
বিষয়টা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও একাধিক স্থান থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
২৪ ঘণ্টা/এম আর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২০ । ৯:১৪ রাত