২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ মে ২০২০ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৪ শাওয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে নতুন করে আরও ৮ জন সহ মোট ৯২ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০ । ৮:১৮ সকাল

নীলফামারী জেলায় দিনে দিনে ক্রমান্বয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এবার র‌্যাবের ৬ সদস্য সহ নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ রিপোর্ট সহ নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের ৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ।

সোমবার (২৫ মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৮জনের করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।জেলায় এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে নীলফামারী শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের ৬ সদস্য, ডোমার উপজেলায় ৯ মাসের গর্ভবতী এক গৃহ্বধু ও সৈয়দপুর উপজেলার ১ জন রয়েছেন।

উল্লেখ্য: নীলফামারী জেলায় এ পর্যন্ত ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে জেলা সদরে ৩৭, ডিমলায় ১৪,সৈয়দপুরে ১৪,ডোমারে ১১,জলঢাকায় ৮,কিশোরগঞ্জের ৮ জন ।মৃত্যুবরন করেছেন ২ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে নিজ-নিজ বাড়ি ফিরে গেছেন ২৮ জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন