২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ মে ২০২০ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৪ শাওয়াল ১৪৪১ হিজরি

উপকূলে আবারও হতে পারে ঝড়-জলোচ্ছ্বাস/ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ঝড়-জলোচ্ছ্বাস এর সম্ভাবনা সতর্ক সংকেত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০ । ৯:৫৪ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : বাংলাদেশের উপকূলে আবারো ঝড়-জলোচ্ছ্বাস এর সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্ক বার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৫ মে) রাতে এক সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০২-০৪ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন