২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ অক্টোবর ২০১৯ www.24ghonta.news৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪১ হিজরি

আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ । ৮:২৭ রাত

আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের হাকসা মিনা জেলার এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।

নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন