২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ মে ২০২০ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৪ শাওয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের ২ জন মারা গেছে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০ । ১১:৪২ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : ঈদের দিনে সীতাকুণ্ডের বার আউলিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে দুইজন মারা গেছে। গতকাল ২৫ মে ঈদের দিন রাতে দুজনই চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যায়।

নিহতরা হচ্ছে বেচুরাম দাশ (৪৫), সে জোরালগঞ্জ থানার মুরালীপুর গ্রামের আশুতোষ দাশের পুত্র। সুমন (৩০), সে কুমিল্লা জেলার মুরাদপুর থানার কুশাকুরিনিরপার গ্রামের মৃত কনু মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান।

উল্লেখ্য যে, গতকাল ঈদের দিন (২৫ মে) সোমবার বেলা ১২টার সময় উপজেলার বার আউলিয়া এলাকায় বাইপাস সড়কে বিএসআরএম স্টিল মিলের সামনে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সাথে উল্টোপথে আসা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় পিকআপ ভ্যানে থাকা নারী,শিশুসহ অন্তত ১১ জন আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাতে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই মিজান।

২৪ ঘণ্টা/কামরুল ইসলামদুলু/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন