২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ মে ২০২০ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৪ শাওয়াল ১৪৪১ হিজরি

আশি বছরের বৃদ্ধা মায়ের জমি লিখে ঈদের দিন রাস্তায় ফেলে গেল ৩ ছেলে

৮০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল তিন ছেলে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০ । ১২:০২ দুপুর

২৪ ঘণ্টা জেলা সংবাদ : আশি বছরের বৃদ্ধা ছিরাতুন্নেছা। তিনি জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী। তার তিন তিনটি স্বচ্ছল ছেলে থাকা স্বর্ত্তেও ঈদের দিন তাকে থাকতে হয় রাস্তায়। 

ঈদের দিনে রাস্তায় বসে আহাজারি/ আর্তনাথ করতে দেখে অচলপ্রায় বৃদ্ধার পাশে এসে স্থানীয়রা বিষয়টি শুনে হতবাক। তারা বিষয়টি অবহিত করতে ৯৯৯ নাম্বারে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে সোমবার ২৫ মে রাতেই জয়পুরহাট কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

সোমবার রাতেই বৃদ্ধার পক্ষে তার নাত বৌ শিল্পী আক্তার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করলে বৃদ্ধার তিন ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- একই এলাকার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজাম্মেল হক।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, আটককৃতরা কৌশলে তাদের মায়ের নামের সব জমি লিখে নেন। এরপর থেকে ছেলেরা ৮০ বছরের ওই বৃদ্ধা মায়ের ভরণ-পোষণে অবহেলা, গালমন্দ, মানষিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন।

এরই এক পর্যায়ে মায়ের ভরণ পোষণ কোন ছেলেই আর গ্রহণ করবেন না বলে সোমবার সকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্ন্ছোকে ফেলে রেখে চলে যান তারা। পরে ৯৯৯ নাম্বারে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন