২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ মে ২০২০ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৪ শাওয়াল ১৪৪১ হিজরি

আকবরশাহ থানা অনলাইন সোসাইটি কতৃক ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০ । ১:১৮ দুপুর

মহামারি করোনা ভাইরাসে যখন গোটা পৃথিবী থমকে গেছে ঠিক এই সময়েও থেমে নেয় অনলাইন তরুনদের সেবামুলক কার্যক্রম। মাত্র একমাসে চট্টগ্রামের আকবরশাহ থানাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ও ফেসবুক গ্রুপ “আকবরশাহ থানা অনলাইন সোসাইটি” নামে যাত্রা শুরু করে।

খুব অল্প সময়ে এই গ্রুপের সদস্যা সংখ্যা প্রায় আড়াই হাজারের উপরে উপনীত হয়। ইতিমধ্যে তাদের কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।

যেখানে যুব সমাজ অনলাইনে খারাপ ও অনৈতিক কার্যকলাপে দাবিত হচ্ছে ঠিক এই সময়ে করোনার মহামারি কঠিন পরিস্থিতিতে “আকবরশাহ থানা অনলাইন সোসাইটির” কার্যক্রম ছিলো সম্পূর্ন ব্যাতিক্রম।

অনলাইন প্রুপের প্রতিষ্ঠাতা জাফর ইকবাল জনি ও তার সহযোগী এডমিন সকলে এগিয়ে আসে এই অনলাইন গ্রুপে বিভিন্ন সেবামুলক কাজ ও মানবতার বন্ধনে।

মাত্র একমাসের মাথায় ৫০ টি পরিবারের গরীব অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ঈদ উপহার ও খাবার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল: চাল, ডাল, তেল পেয়াজ, চিনি ও সেমাই।

গ্রুপের অন্যান্যা সদস্য এইস.আর.রোবেল, ইমরান, সাইফুল ইসলাম, জিহাদ, শুভ, স্বাধীন, নেহাল, সাব্বির, তারেক, আসিফ, ফারহান, সায়মা, আখি, ও রবিন এর মানবিক এবং আর্থিক সহযোগীতায় এগিয়ে যাচ্ছে এই আকবরশাহ থানা অনলাইন সোসাইটি নামক স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপটি।

আগামীতে তাদের সেবামুলক কার্যক্রম আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন গ্রুপের সকল এডমিন ও সদস্যবৃন্ধ।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন