২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৬ মে ২০২০ www.24ghonta.news১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৪ শাওয়াল ১৪৪১ হিজরি

১০ দিন করোনার সাথে যুদ্ধ করে হেরে গেলেন সাবেক কৃতী ফুটবলার হাশেম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০ । ৬:০৬ সন্ধ্যা

টানা দশদিন করোনা ভাইরাসের সাথে লড়ে আজ সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক কৃতী ফুটবলার মোহাম্মদ হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্নইলাইহি রাজিউন)।

তিনি কক্সবাজার শহরের টেকপাড়া মাস্টারবাড়ির মরহুম মোহাম্মদ জাকারিয়া মাস্টারের তৃতীয় পুত্র।

চুয়াত্তর বছর বয়সী মরহুম হাশেম স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

চলতি মাসের ১৭ মে করোনার নমূনা পরীক্ষায় করোনা পজিটিভ হলে তাঁকে দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। প্রথমে নগরীর ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে তাঁর চিকিৎসা চলে।

অবস্থার অবনতি ঘটলে গতকাল সোমবার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নামাজে জানাজা ও দাফনের জন্যে আজ দুপুরে তাঁর লাশ কক্সবাজারে নেয়া হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন