২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ মে ২০২০ www.24ghonta.news১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনা সন্দেহে অসুস্থ পিতাকে চট্টগ্রাম থেকে বস্তাবন্দি করে গ্রামে ফেলে গেল দুই ছেলে/করুণ মৃত্যু

অসুস্থ পিতাকে বস্তাবন্দি করে গ্রামেফেলে গেল ছেলে কিছুক্ষণ পর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২০ । ৯:১৭ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা আক্রান্ত সন্দেহে চট্টগ্রামের মাঝির হাট থেকে অসুস্থ জন্মদাতা পিতাকে বস্তায় ভরে গ্রামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায় ফেলে গেল তারই দুই সন্তান।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি মারা যান। এরপর বিকাল ৩টার দিকে গ্রামবাসী তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করে।

জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর দক্ষিণপাড়া গ্রামের আজির উদ্দিন মুসুল্লীর ছেলে রফিক মুসুল্লী (৪৮) চট্টগ্রামে থাকা তার দুই ছেলে রাসেল মুসুল্লী ও জাহিদ মুসুল্লীর কাছে থাকতেন। ঈদের দিন রফিক মুসুল্লী অসুস্থ হয়ে পড়েন।

এরপর তার দুই ছেলে রফিককে বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে গ্রামে নিয়ে এসে বস্তাবন্দী অবস্থায় বাড়িতে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন দুই ছেলে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে।

ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতার কারণে রফিকের মৃত্যু হয়েছে। সে করোনায় আক্রান্ত ছিলো না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘করোনা সন্দেহে রফিক মুসুল্লীর দুই ছেলে বস্তবন্দী করে তাকে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে ফেলে রেখে চলে যায়। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। ডায়াবেটিস ও অ্যাজমার রোগী ছিলেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন