২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ মে ২০২০ www.24ghonta.news১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৫ শাওয়াল ১৪৪১ হিজরি

মাহবুবুল এবং মাজহারুল’র মৃত্যুতে খোরশেদ আলম সুজনের শোক প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ মে, ২০২০ । ৭:১৮ রাত

হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী গতকাল রাত্রে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমদ্বয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন।

এক বিবৃতিতে জনাব সুজন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।

উল্লেখ্য কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার রক্ষার সংগ্রামে দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যু শ্রমিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এছাড়া মাজহারুল ইসলাম চৌধুরীও মৃত্যুর পূর্ব পর্যন্ত ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলের দায়িত্বও নিষ্টার সাথে পালন করেছেন। তাদের মৃত্যু আওয়ামী রাজনীতিতে এক শুন্যতার সৃষ্টি করবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন