২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ মে ২০২০ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪১ হিজরি

ইউনাইটেড হাসপাতালে আগুনে নিহত ৫ জনের পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ । ৬:২০ সকাল

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫ জনের পরিচয় সনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত ৫ জনের মধ্যে চার জন পুরুষ ও এক জন নারী রয়েছেন।

বুধবার (২৮ মে) ইউনাইটেড হাসপাতালের চিফ অব কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডা. সাগুফা আনোয়ারের বরাত দিয়ে পাঠানো এক বার্তায় নিহতদের পরিচয় সনাক্ত করা হয়।

নিহতরা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন অ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহবুব (৫০)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন তবে মূল ভবনের বাইরে করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুর্ভাগ্যজনকভাবে এখানে ভর্তি ৫ জন রোগীকে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। তারা ভেতরে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় মারা যাওয়া ৫ রোগীর পরিবারকে ইতোমধ্যেই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন