২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ মে ২০২০ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪১ হিজরি

তিন ছেলেসহ করোনা আক্রান্ত চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ । ৭:০৪ সকাল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব তিন ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার পরিবারের ৩৮ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৭ মে) দিবাগত রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

৩৮ বছর বয়সী হাসান মুরাদ বিপ্লবের আক্রান্ত তিন শিশুর বয়স যথাক্রমে ৬, ১০ ও ১৪ বছর।

এর আগে গত মঙ্গলবার (২৬ মে) কাউন্সিলর বিপ্লবসহ তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন