২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ মে ২০২০ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৬ শাওয়াল ১৪৪১ হিজরি

নীলফামারীতে আরও ১০ র‌্যাব সদস্য করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০ । ১১:০৬ রাত

নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে র‌্যাবের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার(২৮ মে) বিকেলে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন নতুন করে ১০জন র‌্যাব সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র‌্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এ নিয়ে নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের ১৯ জন করোনায় আক্রান্ত হলেন। এর আগে এই ক্যাম্পের ৯ জন করোনায় আক্রান্ত হয়ে জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সেই আক্রান্তের সুত্র ধরে র‌্যাবের নতুন করে ৬৩টি নমুনা সংগ্রহ করে গতকাল বুধবার ঢাকার কোভিড-১৯ ডিজিএইচএস পরীক্ষাগারে প্রেরন করা হয়েছিল। এরমধ্যে বৃহস্পতিবার বিকেলে ১০ জনের পজেটিভ রির্পোট পাওয়া পাওয়া যায়।

উল্লেখ্য:- এ জেলায় ১০৮ জন করোনা আক্রান্তের মধ্যে নীলফামারী জেলা সদরে ৪৭,সৈয়দপুর উপজেলায় ১৮,ডিমলা উপজেলায় ১৫,ডোমার উপজেলায় ১১,জলঢাকা উপজেলায় ৯ ও কিশোরগঞ্জ উপজেলায় ৮ জন রয়েছেন।

তাদের মধ্যে নারী-পুরুষসহ ২ জন মৃত্যু বরন করেছেন এবং সুস্থ্য হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন ৩৮ জন।

২৪ ঘণ্টা/এম আর/সুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন