২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ মে ২০২০ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪১ হিজরি

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ । ১১:৩৯ সকাল

সাভারের আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ওসি রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুইদিন ধরে তার শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে শুক্রবার সকালে জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

ওসি আরও জানান, তিনিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আরও আট পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয়জন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন