২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ মে ২০২০ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪১ হিজরি

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই কিশোর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ । ৪:২৪ বিকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি:আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের দুই কিশোর।

শুক্রবার (২৯ মে) দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই কিশোর হলেন- মোঃ রায়িম ইসলাম, (১৭) সৌরভ ইসলাম (১৮)। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া এলাকায় বলে প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. জাকির হোসেন জানিয়েছেন।

তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। স্থানীয়রা ইতোমধ্যে উদ্ধার চেষ্টা চালাচ্ছে। বন্ধুদের সাথে নদীতে গোসল করতে এসে তারা নিখোঁজ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাজমুল হক জানান, ডুবুরীদের মুঠোফোনে খবর দেয়া হয়েছে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে তারা এসে উপস্থিত হবেন। তাছাড়া আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য।এই রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরীরা এখনও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন