২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ মে ২০২০ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪১ হিজরি

করোনার অবরুদ্ধতা থেকে স্বাভাবিকের দিকে আরব আমিরাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ । ৪:৪২ বিকাল

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে অবরুদ্ধতা থেকে সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে ফিরে আসছে।

দুবাই পৌরসভা শুক্রবার (২৯ মে) জেবিআর, আল মামজার, জুমেরাহ এবং উম্মে সাকিম বীচ, পাশাপাশি বড় বড় উদ্যান এবং দুবাই ফ্রেম জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।

ইতিমধ্যে দুবাই সরকারে বুধবার ২৭মে সকাল ৬ টা থেকে রাত ১১.০০ অবধি অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছে।

এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ২০২০ সালের ১ জুন থেকে পর্যায়ক্রমে যাদুঘরগুলি আবার চালু করা হবে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আল শিন্দাঘা ও এতিহাদ যাদুঘরগুলি খোলা থাকবে এবং কয়েনস যাদুঘর সকাল ৮ টা হতে বিকাল ২ টা পর্যন্ত খোলা থাকবে।

এদিকে দুবাই ছাড়া সমস্ত আমিরাত জুড়ে জাতীয় জীবাণুনাশক স্প্রে করন সময় রাত ৮ টা থেকে সকাল ৬ টা চলছে। উল্লেখ্য যে, সংযুক্ত আরব আমিরাতে আজ ২৮ মে পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩২৫৩২ জন, সুস্থ হয়েছেন ১৬৬৮৫ জন এবং মৃত হয়েছেন ২৫৮ জন। এদের মধ্যে উল্লেখ যোগ্য সংখ্যক বাংলাদেশী আক্রান্ত ও মৃত্যু হয়েছেন

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন