২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ মে ২০২০ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল জাতীয়তাবাদী কৃষকদল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ । ৫:৪৯ সন্ধ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে জেলা জাতীয়তাবাদী কৃষকদল।

শুক্রবার (২৯ মে) সদর উপজেলার রহিমানপুর দাসপাড়ায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কৃষকের ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।

ওই এলাকার কৃষক ভবেশ চন্দ্র রায়ের জমির পাকা ধান কাটায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, আনোয়ার হোসেন লাল, আলম, জেলা মহিলা দলের সভানেত্রী ফুরাতুন নাহার প্যারিস, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, সাংগঠনিক সম্পাদক নাসির, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, রেজওয়ানুল হক রিজু, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রায়পুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তোজাম্মেল হকসহ জেলা বিএনপি, জেলা-সদর উপজেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় দড়ি দিয়ে লাইন টেনে ৪/৫ ফিট দূরত্ব বজায় রেখে ওই কৃষকের ৪০
শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন