২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ মে ২০২০ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪১ হিজরি

বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ । ১০:১৬ রাত

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:বিশ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে লক্ষ্মীপুরে।

লক্ষ্মীপুরের জায়েদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৯ মে) পৌর এলাকার গোডাউন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া।

গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম পৌরসভার ৮ নং ওয়ার্ড পুরাতন গরু হাটার মিন্টু চেয়ারম্যান বাড়ীর মৃত বশির উল্ল্যার ছেলে।

এসআই সোহেল মিয়া বলেন, র্দীঘদিন যাবত হত্যা মামলার আসামী ইব্রাহীম বিদেশে আত্মগোপনে ছিলো, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের গোডাউন রোড থেকে গ্রেফতার করি।

পুলিশ জানায়, ২০০০ সালে জায়েদকে হত্যা করা হয়। ওই ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। লক্ষ্মীপুর সদর থানায় মামলা নং ০৮(০৯)০০ ওই হত্যা মামলায় আদালত ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া জানান, হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন