২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৯ মে ২০২০ www.24ghonta.news১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৭ শাওয়াল ১৪৪১ হিজরি

আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফ্রি শাক-সবজি বিতরণ করল স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ মে, ২০২০ । ১১:২৪ রাত

আনোয়ার(চট্টগ্রাম) প্রতিনিধি:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) মধ্যে প্রাকৃতিক দুর্যোগে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ৩ নং রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া গ্রামে পানি ওঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফ্রি শাক-সবজি বিতরণ করে স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন।

শুক্রবার ( ২৯ মে ) প্রান্তিক চাষীদের হাতে উৎপাদনের মূল লভ্যাংশ পৌঁছানোর লক্ষ্যে আনোয়ারার বিভিন্ন পয়েন্ট থেকে সরাসরি প্রান্তিক সবজি চাষীদের কাছ থেকে সবজি ক্রয় করে বসানো হয় এই অস্থায়ী বিনামূল্যে সবজির বাজার৷

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে ফ্রি শাক-সবজি বিতরণের সময় স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন সভাপতি আলীনুর জেমস বলেন, করোনা মহামারি মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আম্পানে আনোয়ারা ৩ নং রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া গ্রামের পানি ওঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্হ্যবিধি মেনে অসহায় দরিদ্র মানুষের মাঝে অস্থানীয় শাক-সবজি বাজার বসিয়ে ফ্রি শাক-সাবজি বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস আক্রমণে শুরু থেকে আনোয়ারা উপজেলায় উপহার সামগ্রী বিতরণ করা আসতেছে। স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন৷ ভবিষ্যৎ তে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ফ্রি শাক-সাবজি বিতরণের সময় স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ, শাহেদ মাহমুদ, মহিউদ্দিন, দিদার, আলমগীর, বাশার, বক্কর, হুমায়ুন, মফিজ, মহিউদ্দিন মন্টু, শহীদ, সাদ্দাম প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন