২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ মে ২০২০ www.24ghonta.news১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৮ শাওয়াল ১৪৪১ হিজরি

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে মহাসচিবের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২০ । ১২:০৫ রাত

জাতিসংঘের মহাসচিব এন্টনিও গ্যুতেরেজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘জাতিসংঘ মহাসচিব আজ রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।’

আজ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল-‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন