২৪ ঘন্টা নিউজ
শনিবার ৩০ মে ২০২০ www.24ghonta.news১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৮ শাওয়াল ১৪৪১ হিজরি

ফেসবুকে মাফ চেয়ে সাংবাদিকের পোস্ট,কিছুক্ষণ পরেই মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২০ । ৯:৩৭ সকাল

নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দুই ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।

এর আগে শনিবার রাত দেড়টার (শুক্রবার দিবাগত রাত) দিকে তিনি ফেসবুকে লিখেন, ‘আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।

আমিন ‘

তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন।

উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাতের শরীরে করোনা উপসর্গ ছিল। তিনি চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।

তিনি ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন