২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩১ মে ২০২০ www.24ghonta.news১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ৯ শাওয়াল ১৪৪১ হিজরি

আইসিইউ শয্যা সংকটে করোনার উপসর্গ নিয়ে মারা গেল চবি শিক্ষিকা

আইসিইউ শয্যা সংকটে চবি শিক্ষিকার মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩১ মে, ২০২০ । ১১:০২ সকাল

২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : হাসপাতালে আইসিইউ শয্যা সংকটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষিকা। তিনি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই শিক্ষিকার নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সাবেক পরিচালক ছিলেন।

নিকটাত্মীয়দের থেকে জানা যায়, রাত ১০টার দিকে সাবরিনা ইসলাম সুইটির প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং ক্রমান্বয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এ সময় আইসিইউর প্রয়োজন ছিল।

কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ২টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।

সাবরিনা ইসলাম সুইটির গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/মেহেদি/রাজীব প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন